নিজস্ব সংবাদদাতা, আরএনবি : মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বেলুড় মঠ পরিদর্শনে গেলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে আগে থেকে নির্ধারিত করা কর্মসূচি অনুযায়ী তিনি বেলুড় মঠে যান । মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বেলুড় মঠ চত্বরে ভক্তদের ভিড় দেখা যায়।
বেলুড় মঠে পৌঁছে শুভেন্দু অধিকারী প্রথমে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর আশীর্বাদ গ্রহণ করেন।
অন্যান্য উপস্থিত মহারাজদের প্রতিও তিনি সাষ্টাঙ্গ প্রণাম জানান। এদিনের সফরকে ঘিরে নিরাপত্তারও কড়া ব্যবস্থা করা হয়েছিল।

