নরনারায়ণকে বস্ত্র উপহার ও চারা গাছ প্রদানে শারদোৎসবের সূচনা

জিরো নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি: হুগলী জেলার পুরশুড়া থানার অন্তর্গত “কেলেপাড়া সার্বজনীন দুর্গোৎসব” ২০তম বর্ষের সূচনা হল মহাসমারহে। ‌ ‌ এ বছরের দুর্গোৎসবের উদ্বোধন করেন বঙ্গভূমির সাহিত্য পত্রিকা পরিবারের পক্ষ থেকে ডঃ সহদেব দোলুই, ডঃ অর্ণব দত্ত ও কেয়া চক্রবর্তী । এই অনুষ্ঠানের সূচনা হয় নরনারায়ণের বস্ত্র দানের মধ্য দিয়ে। নরনারায়ণদের বস্ত্রদান এবং চারা গাছ প্রদান কর্মসূচি আয়োজন করে বঙ্গভূমি সাহিত্য পত্রিকা এবং সহযোগিতা করে বঙ্গভূমি সেবা ফাউন্ডেশন, হাওড়া। ‌ বঙ্গভূমি সাহিত্য পত্রিকা এবং বঙ্গভূমি সেবা ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্যই হল ” সাহিত্য সমাজ কল্যাণ আমাদের অঙ্গীকার ” এবং ” মানবতার পূজা ” ।তারই বাস্তব স্বরূপ প্রকাশ পেল এই মহতী কর্মসূচি পালনে। ‌ ‌

এই অনুষ্ঠানে বহু মানুষের সমাগম ঘটে। গ্রামীণ সংস্কৃতিকে এনারা ধরে রেখেছেন। বঙ্গভূমি সাহিত্য পত্রিকা পরিবারের পক্ষ থেকে ” হুগলী জেলা সেরা গ্রামীণ পুজো সম্মান ২০২৬” তুলে দেওয়া হয় কেলেপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে।এই অনুষ্ঠানটি সামগ্রিকভাবে পরিচালনা করেন স্বর্ণপদক প্রাপ্ত বিশিষ্ট কবি সাহিত্যিক এবং “কেলেপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি”র অন্যতম প্রধান উপদেষ্টা দীপঙ্কর পোড়েল । এই ক্লাবের সমস্ত কর্মকর্তাদের উজ্জ্বল উপস্থিতি আন্তরিকতায় অনুষ্ঠানটি সামগ্রিক সাফল্যমন্ডিতে লাভ করে। দীপঙ্কর পোড়েল বলেন,
বহু মানুষের আশীর্বাদ নিয়ে বঙ্গভূমি সাহিত্য পরিবার এবং বঙ্গভূমি সেবা ফাউন্ডেশন কাজ করে চলুক নিরন্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *