বিজেপির নতুন সরকারের শুরুতে উন্নয়ন প্রকল্পের ঝর্ণা উপছে পড়েছে মুসলিম মহল্লার দক্ষিণ অমরাগড়ীতে

Uncategorized ডেভলপমেন্ট নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ

নিজস্ব সংবাদদাতা,আর এন বিঃ,, হাওড়া গ্রামীণ জেলার আমতা বিধানসভা কেন্দ্রের আমতা দুই ব্লকের জয়পুর থানার অমরাগড়ী জিপি র দক্ষিণ অমরাগড়ী আমতলা পাড়া সম্পুর্ণ মুসলিম অধ্যুষিত। এই পাড়ার বাসিন্দারা যারপরনাই খুশি হয়েছেন। কারণ স্বাধীনতার এত বছর পর পাড়ার বাসিন্দারা দুই দিক দিয়ে ঢোকা,বেরোনো করতে পারবেন ইঁট পাতা ঢালাই পথ দিয়ে ও পাড়ায় জল নিকাশি খালের সাথে যুক্ত হয়েছে জল নিকাশি নালা সবি নুতন করে,তৈরি করা হয়েছে বিজেপির নতুন সরকারের শুরুতে ই। বেস ঢালাই , দুই সাইটে ইঁটের দেওয়াল ও ঢাকনা, উপরে ঢালাই প্লেট দেওয়া হয়েছে এছাড়াও মোটা ঢালাই হিয়ম পাইপ দেওয়া হয়েছে এর শেষ দিকে জল নিকাশি খালের নিকট। পনেরো সিএফসি 2025-26 অর্থ বর্ষের আর্থিক সহায়তায় অমরাগড়ী জিপি র বলে জানা গেছে।অথচো এই বুথের ঘনশ্যাম চক ওস্তাদজী পাড়া পূর্বতন, প্রথম কাঠ পোলের নিকট দুই পীরের মাজার শরীফ ও পীরের পরিবারের সদস্যদের বসবাস, খানকাহ পাক কুল মোশায় খানে তরীকতের জুমলা পীরের আস্তানা রয়েছে করুন চিত্র দেখা গেল স্বাধীনতার এত বছর পরেও উন্নয়নের ধারা থেকে বঞ্চনা , অবহেলিত, বঞ্চিত রাখা হয়েছে, রয়েছে। পীরের বংশধর ও নিত্যদিনের, বাৎসরিক ঊরুশ মোবারকে দেশের বিভিন্ন স্থানের ভক্ত, মুরিদান,মেহমান ও দর্শনার্থীরা সমবেত হন এখানে। যোগাযোগ ও যাতায়াত অবস্থা, ব্যবস্থার করুন চিত্র না দেখলে বিশ্বাস করা যাবেনা।আর কবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে এখন সময়ের অপেক্ষা করতে হবে ।অমরাগড়ী জিপি র পক্ষ থেকে নতুন করে ইঁট পাতা, ঢালাই পথ ও সেচ দফতরের জল নিকাশি খালের উপর পাকা, কংক্রিটের নতুন করে সেতু, পোল নির্মাণ কাজ আর কবে হবে। পীরের মুরিদ আতাবুল বলেন দল, সরকার আসে ও যায় এরূপ দৃশ্য চলছেই কিন্তু এখানের পথ, যোগাযোগ ও পাকা কংক্রিটের নতুন করে সেতু পোল নির্মাণ আর হচ্ছে না কেবল প্রতিশ্রুতি ছাড়া আর কিছু মেলেনি। জাগ্রত পীরের আস্তানা ও মজার শরীফ,পীরের বংশধর দরিদ্র দিন মজুর পরিযায়ী শ্রমিক অধিকাংশ তাইকি বঞ্চিত ও বঞ্চনা চলছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক বংশধর বলেন বিজেপির নতুন সরকারের সকল প্রকার নেতৃত্ব, জনপ্রিয় জনপ্রতিনিধি ও বিভাগের আধিকারিক বর্গদের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *