নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ হাওড়া গ্রামীণ জেলার আমতা দুই ব্লকের আমতা বিধানসভা কেন্দ্রের জয়পুর থানার অমরাগড়ী জিপি র দক্ষিণ অমরাগড়ী এলাকার আমতলা পাড়ার বাসিন্দারা খুশি ঢালই পথ নতুন সরকারের সময়ে নতুন করে হলবলে।একশ শতাংশ মুসলমান এলাকায়, দুই দিক দিয়ে পাড়ায় ঢোঁকা ও বেরুন যাবে বলে। যখন চারিদিকে দিনকে দিন পথঘাট নির্মাণ কাজ চলছে অথচ এই এলাকার ঐতিহাসিক ও ঐতিহ্য সংস্কৃতি বহনকারী। ঘনশ্যাম চক ওস্তাদ জী পাড়ার বাসিন্দারা, দুই মাজার জিয়ারত করতে নিত্যদিন ও বাৎসরিক উরুশ মোবারকে দেশের বিভিন্ন স্থানের ভক্ত মুরিদান মেহমান ও দর্শনার্থীরা সমবেত হন সেই অতি গুরুত্বপূর্ণ পথ নির্মাণে ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া ছাড়া কোন সরকারের আমলে একঝোড়া মাটি, কি ইঁট পাতা বা ঢালাই পথ নতুন করে নির্মাণ করা হয় নি। কেবলই সাইনবোর্ড এর পর সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। এনিয়ে আগত ধর্মপ্রাণ মানুষ জনদের মধ্যে তিব্র ক্ষোভ দেখা দিয়েছে। এলাকার প্রতিভাবান উচ্চ শিক্ষার্থী সিরাজাম মনিরা বলেন নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও এলাকার বিধায়ক অমিত সামন্ত সহ বিভাগের আধিকারিক বর্গদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি 4, পথশ্রী র পথ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানান। নতুন সরকার গঠনের পর অনেকেই আশার আলো দেখতে পেয়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যাচ্ছে সরকার বলে জানান তিনি।

