নিজস্ব সংবাদদাতা,আর এন বিঃ হাওড়া গ্রামীণ জেলার আমতা দুই ব্লকের আমতা বিধানসভা কেন্দ্রের জয়পুর থানার জয়পুর মোড়ে, জয়পুর বাগনান বাস স্ট্যান্ডের নিকট, আমজনতা, পথচারীদের, বাস যাত্রীদের এছাড়াও জয়পুর মোড়ের দোকানদার রা পানীয় জলের সমস্যায় পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে আজকে এক গণ আবেদন করা হয়েছে আমতা দুই ব্লকের বিডিওর নিকট। নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও এলাকার বিজেপি বিধায়ক অমিত সামন্ত র দৃষ্টি আকর্ষণ অনেকেই।

