জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সু্ষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে নবান্নে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি: জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হলো। এই বৈঠকে উপস্থিত আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

যান চলাচল স্বাভাবিক রাখা, ভিড় নিয়ন্ত্রণ, পানীয় জল, বিদ্যুৎ, জরুরি পরিষেবাগুলি প্রস্তুত রাখার বিষয়েও আলোচনা হয়।

এছাড়াও পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, পুরসভা এবং অন্যান্য দপ্তরকে সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের আশা, সকলের সহযোগিতায় এ বছরের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *