রথযাত্রার প্রস্তুতি নিয়ে উদয়নারায়ণপুরে সভা করলেন প্রভাকর পণ্ডিত

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি: উদয়নারায়ণপুর বিধানসভা ধূলাগড়ী এলাকায় আসন্ন রথযাত্রা উৎসবের জন্য একটি ‘আলোচনা সভা ‘ হয়। এই সভায় উপস্থিত ছিলেন প্রভাকর পণ্ডিত। রথযাত্রা উপলক্ষে এলাকার বিভিন্ন জায়গায় যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উৎসব পালিত হয়, সেই বিষয়ে আলোচনা করা হয়।

সভায় রথযাত্রার শোভাযাত্রার রুট, ভক্তদের নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থার মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় এলাকার বিভিন্ন স্তরের নেতৃত্ব, কর্মী-সমর্থক এবং রথযাত্রা আয়োজকদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তিনি উপস্থিত সকলের মতামত শোনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *