নিজস্ব সংবাদদাতা,আরএনবি : আজ স্নানযাত্রা উপলক্ষে ওড়িশার পুরীতে ভক্তদের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত জগন্নাথদেবের দর্শনের জন্য পুরীতে পৌঁছেছেন। ভোর থেকেই মন্দির চত্বর এবং আশপাশের এলাকায় ছিল উপচে পড়া ভিড়।
ভক্তদের বিশ্বাস, এই বিশেষ দিনে জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার স্নানদর্শন অত্যন্ত পুণ্যদায়ক। তাই প্রতি বছরই স্নানযাত্রাকে ঘিরে পুরীতে দেখা যায় উপচে পড়া ভিড়। নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা।
ধর্মীয় আবেগ ও উৎসবের আনন্দে মেতে ওঠেন হাজার হাজার পুণ্যার্থী।

