নিজস্ব সংবাদদাতা, আরএনবি: গতকাল রাতে কলকাতার পার্ক সার্কাস রেল স্টেশনের আশপাশে রেলের জমি ও স্টেশনের কিছু অংশ অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। এছাড়াও এলাকায় প্রচুর জঞ্জাল জমে ছিল। রেল কর্তৃপক্ষ সেই অবৈধ দখল সরিয়ে দেয় এবং জঞ্জাল পরিষ্কার করে।
রেল কর্তৃপক্ষের উদ্যোগে স্টেশনের সংলগ্ন এলাকায় থাকা অবৈধ নির্মাণ, অস্থায়ী ঘরবাড়ি ও জঞ্জালের স্তূপ ভেঙে ফেলা হয়। উপস্থিত ছিলেন রেলের আধিকারিকরা ও নিরাপত্তারক্ষীরা।

