ইকোপার্কে যোগাভ্যাস কর্মসূচি, উপস্থিত ছিলেন দীলিপ ঘোষ

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদ দাতা, আরএনবি: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ২১ জুনের আগে ইকোপার্কে একটি যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী দীলিপ ঘোষ এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।এদিন সকলে মিলে যোগাভ্যাসে অংশ নেন।

দীলিপ ঘোষ বলেন, “যোগেই সব রোগের বিয়োগ।” তিনি সকলকে সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য নিয়মিত যোগব্যায়াম করার আহ্বান জানান।
আরও বলেন, ‘ এতদিন সরকারি স্তরে যোগ দিবসের আয়োজন করা হত না । কিন্তু এবার থেকে হবে। কারণ এটা পশ্চিমবঙ্গ। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *