নিজস্ব সংবাদদাতা,আরএনবি: আজ হাওড়া জেলার জোয়ারগোড়ী পঞ্চায়েতের ৭ নম্বর সংসদ এলাকায় এমজিএনআরইজিএ প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। আর ছিলেন আমতার বিধায়ক অমিত সামন্ত, পঞ্চায়েত দপ্তরের সচিব পি উলগানাথন, উলুবেড়িয়ার উত্তরের চিরন বেরা এবং পি দীপা প্রিয়া সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা।এলাকার সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

