নবান্নে রেল বৈঠকে আমতা – সাঁতরাগাছি ডাবল লাইনের দাবি জানালেন অমিত সামন্ত

জিরো নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা,আরএনবি: আজ নবান্নে রেল মন্ত্রকালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে আমতা বিধানসভার মানুষের দীর্ঘদিনের রেল-সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন আমতার বিধায়ক অমিত সামন্ত।বিধায়ক অমিত সামন্ত রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, উলুবেড়িয়া উত্তর এবং ডোমজুড় এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ দাবি জানান। তিনি আমতা – সাঁতরাগাছি রেলপথে ডাবল লাইন নির্মাণের দাবি তোলেন। পাশাপাশি বর্তমান রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোরও অনুরোধ জানান, কারণ প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রয়োজনে এই রেলপথ ব্যবহার করেন। আমতা থেকে বাগনান পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবও তুলে ধরেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *