নিজস্ব সংবাদদাতা, আরএনবি: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ বঙ্গ প্রান্ত সংঘ শিক্ষা বর্গের সমাপ্তি অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হলো। এই প্রশিক্ষণ শিবিরের শেষ দিনে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিশিষ্ট নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শংকর।
এদিনের অনুষ্ঠানে আরও মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, মন্ত্রী অর্জুন সিং, বিধায়ক রুদ্রনীল ঘোষ সহ অন্যান্য বিধায়করা উপস্থিত ছিলেন। তাঁদের বক্তব্যে সমাজগঠন, জাতীয় চেতনা, সাংস্কৃতিক মূল্যবোধ এবং যুবসমাজের চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন কার্যক্রম ও প্রদর্শনীও সকলের নজর কেড়ে নেয়।

