আমতায় পথ দুর্ঘটনায় আহত পরিবারের পাশে দাঁড়ালেন চিরন বেরা

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : শনিবার দুপুরে আমতা রোডে শিবের হানা পাত্রপল এলাকার কাছে একটি পথ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এক মহিলা ও তাঁর দুই শিশু আহত হন। তাঁদের সঙ্গে মহিলার স্বামীও ছিলেন।সেই সময় ওই রোড ধরে যাওয়ার পথে ঘটনাটি দেখতে পান উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক চিরন বেরা। তিনি দুর্ঘটনায় পড়া আহত পরিবারটির পাশে দাঁড়ান এবং মহিলা, তাঁর স্বামী ও দুই শিশুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিজের গাড়িতে করে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে আহত পরিবারটি সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *