নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার আমতা দুই ব্লকের আমতা বিধানসভার জয়পুর, ঝামটিয়া, অমরাগড়ি জিপির সংযোগ স্থল জলনিকাশী খালের উপর জয়পুর উত্তর বেড় বাঁধ, কলসডিহি স্পোটিং ক্লাব, মহাকালীদহ , মাখালদহর নিকট বহু আন্দোলনের ফলে, বামফ্রন্ট সরকারের আমলের শেষ দিকে হাওড়া জেলা পরিষদের অর্থে পাকা কংক্রিটের প্রথম নতুন পোল তৈরী হয়। বছর না ঘুরতেই চোরা বালির তলের উপরে গড়া এই পাকা পোল বন্যার জলের তোড়ে মাঝখানে বসে যায় তলে ফাঁক ঐ সময়ে দেখা যায় বলে জানা যায় এলাকায় গিয়ে। কালের পরির্বতনে আসে আগের সরকার সেই সময় ঐ পনের বছরের মধ্যে দুই বার মাটি পরীক্ষা হয় নির্বাচনী বৈতরনী যায় কিন্তু কোন বিভাগ থেকে সংস্কার বা নতুন করে পাকা কংক্রিটের পোল আর তৈরী না হওয়ার ফলে কোন নিয়ন্ত্রণ না থাকায় ক্রমশ বিপজ্জনক ও হতশ্রী অবস্থা, যে কোন সময় বড়ো বিপদ ঘটতে পারে বলে আশঙ্খা করেন পথচারি। এলাকাবাসীর দাবি বড়ো বিপদের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে তদন্ত করে দেয় সংস্কার নয় নতুন করে পাকা কংক্রিটের পোল তৈরী করে যোগাযোগ ব্যবস্হার উন্নয়ন ঘটানো হোক।

