নিজস্ব সংবাদদাতা, আরএনবি : শ্যামপুর উত্তর চক্র -র অন্তর্গত কাঁঠালদহ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী জন্ম জয়ন্তী উৎসবে উলুবেড়িয়া দক্ষিণ চক্র – র অন্তর্গত বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে একটি ভেষজ উদ্যান করে দেওয়া হলো ।ভেষজ উদ্যান টি উদ্বোধন করেন হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দিলীপ কুমার সাহা ।উপস্থিত ছিলেন – রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক ও বেলুড় মঠের ট্রাস্টি বডির মেম্বার স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ,বিশিষ্ট ইতিহাস গবেষক ড. অর্ণব দত্ত,শ্যামপুর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মধুরিমা দাস ,কাঁঠালদহ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ প্রামাণিক সহ শিক্ষকবৃন্দ, বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত সহ একাধিক বিশিষ্ট জন ও বিদ্যালয়ের অবিভাবক শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। দিলীপ কুমার সাহা বলেন – ” শ্যামপুরের মতো একটি প্রত্যন্ত একটি গ্রামে কাঁঠালদহ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী জন্ম জয়ন্তী উৎসব উপলক্ষকে দুদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে বিদ্যালয়ের শিশুদের পরিবেশ , প্রকৃতি ও ভেষজ উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে ধারণা লাভ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এই প্রসঙ্গে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত ও কাঁঠালদহ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অভিজিৎ প্রামাণিক একে অপরের হাতধরাধরী করে বিদ্যালয় শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।রাজদূত সামন্ত বলেন – ” বর্তমান পরিবর্তিত পরিবেশ পরিস্থিতির নিরিখে মানুষের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে এবং অগ্নিমূল্য এলোপ্যাথিক চিকিৎসার কাছে মানুষের অসহায় আত্মসমর্পণ রুখতে আমরা বিদ্যালয়ে ভেষজ উদ্যান নির্মাণ করে বিদ্যালয়ের শিশুদের স্বাস্থ্যকে সুরক্ষিত ও সচেতন করে তোলার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক কর্মসূচিতে বিগত কয়েক বছর ধরেই ভেষজ উদ্ভিদ এর গুনাগুন সম্পর্কে সচেতন ও বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে থাকা মানুষকে ভেষজ উদ্ভিদ বিতরণ করে চলেছি।কাঁঠালদহ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী জন্ম জয়ন্তী উৎসব উপলক্ষে আমাদের বিদ্যালয় থেকে এই বিদ্যালয়ে ভেষজ উদ্যান করার সুযোগের মাধ্যমে আমাদের এই উদ্যোগকে বাস্তবায়িত করার সুযোগ করে দেওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ প্রামাণিক কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

