নিজস্ব সংবাদদাতা, আরএনবি : গতকাল রাতে বীরশিবপুরের গণনাকেন্দ্রের বাইরে কড়া নজরদারি করা হয়। ভোট গণনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ‘অতন্দ্র প্রহরী’ হিসেবে সারা রাত ধরে পাহারায় ছিলেন। তাঁদের এই নজরদারিতে যোগ দিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক বিমল কুমার দাস এবং আমতার বিধায়ক সুকান্ত পাল।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে গণনাকেন্দ্রের বাইরে কর্মীদের ভিড়ও বাড়তে থাকে। সকলেই সতর্ক দৃষ্টিতে চারপাশ ঘুরে ঘুরে দেখছিলেন, যাতে কোনওরকম সন্দেহজনক পরিস্থিতি তৈরি না হয়। এই সময় দুই বিধায়ক কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়ান।
স্ট্রংরুমের নিরাপত্তা বজায় রাখা এবং গণনা প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার জন্যই এই নজরদারি চলছে।
এদিন কর্মীদের উদ্দেশে সতর্ক থাকার পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখার বার্তাও দেন তাঁরা। রাতভর এই পাহারা এবং নেতৃত্বের উপস্থিতি ঘিরে এলাকায় এক ধরনের তৎপরতা ও সতর্কতার পরিবেশ লক্ষ্য করা যায়।

