বসন্তপুরে জনসংযোগ করলেন উদয়নারায়নপুরের বিজেপি প্রার্থী প্রভাকর পন্ডিত

জিরো নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী প্রভাকর পন্ডিত বসন্তপুর কালীতলা থেকে জনসংযোগ করলেন। সেখান থেকে মারিক পাড়া, রায় পাড়া, আলতড়া উত্তরপাড়া, নায়েক পাড়া, পিয়ারাপুর হয়ে হাবলা পর্যন্ত বিভিন্ন এলাকায় তিনি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।

এই জনসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। প্রভাকর পন্ডিত বাড়ি বাড়ি গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি আশ্বাস দেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে দ্রুত এলাকার উন্নয়নমূলক কাজ করা হবে এবং মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে গুরুত্ব দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *