নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আমতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিত সামন্ত আজ বাবা বানেশ্বরের মন্দিরে গিয়ে বিশেষ পূজো দিলেন। পূজো অর্চনার মাধ্যমে তিনি আমতাবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
এই সময় তাঁর সঙ্গে দলীয় কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন। সকলের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণে এক ভক্তিমূলক পরিবেশের সৃষ্টি হয়। পূজো শেষে অমিত সামন্ত বলেন, মানুষের আশীর্বাদ ও সমর্থনই তাঁর শক্তি, আর সেই বিশ্বাস নিয়েই তিনি এলাকার উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চান।
বাবা বানেশ্বরের আশীর্বাদ নিয়ে তিনি সেই পথেই এগিয়ে যেতে চান।

