নিজস্ব সংবাদদাতা, আরএনবি: উলুবেড়িয়া পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বাণীতলা সবুজ সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই উদ্যোগে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন এবং রক্তদান করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অভয় দাস। তিনি এই উদ্যোগের প্রশংসা করেন।
শিবিরে উপস্থিত স্বেচ্ছাসেবক ও সংগঠনের সদস্যরা রক্তদাতাদের উৎসাহিত করেন এবং পুরো অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন।

