আজ উদয়নারায়নপুরে বারোয়ারি রক্ষা কালী পূজায় ভক্তদের ভিড়

জিরো নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ উদয়নারায়নপুর জঙ্গলপাড়ায় অনুষ্ঠিত হচ্ছে বারোয়ারী শ্রী শ্রী রক্ষা কালীমাতার পূজা। প্রতি বছরের মতো এ বছরও ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। বিশেষ ধর্মীয় আচার অনুযায়ী, ভক্তরা পবিত্র দামোদর নদী থেকে জল নিয়ে এসে মা কালীমায়ের পুজোয় অর্পণ করেন।

গ্রামবাসীদের বিশ্বাস, এই পবিত্র জল দিয়ে পূজা করলে মা রক্ষা কালীমা সকল অশুভ শক্তিকে দূর করে পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখেন। তাই নারী-পুরুষ, যুবক-যুবতী সকলেই ভক্তিভরে নদী থেকে জল সংগ্রহ করে পূজামণ্ডপে নিয়ে আসেন। অনেকেই খালি পায়ে দীর্ঘ পথ অতিক্রম করে এই জল আনার ব্রত পালন করেন।

স্থানীয়দের উদ্যোগে সুন্দরভাবে সাজানো হয়েছে পূজামণ্ডপ। সন্ধ্যায় আলোর সাজ ও ভক্তিমূলক সঙ্গীতে আরও জমে উঠবে এই পূজা।

এই ঐতিহ্যবাহী পূজা শুধু ধর্মীয় আচার নয়, বরং এলাকার মানুষের বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *