হাওড়ার উদয়নারায়নপুরে ভোটকেন্দ্রে বৃদ্ধের মৃত্যু, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ধাক্কার অভিযোগ

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : হাওড়ার উদয়নারায়নপুরে কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধ ভোটারের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি বুধবার উদয়নারায়ণপুর বিধানসভার কুরিট গ্রামের ২৪৫ নম্বর বুথে ঘটে। মৃতের নাম পূর্ণচন্দ্র দলুই (৮০)। এই ঘটনায় উদয়নারায়ণপুর থানায় অভিযোগ জানায় তাঁর পরিবার।

স্থানীয়দের কথায়, বয়সের কারণে পূর্ণচন্দ্র ঠিকমতো হাঁটতে পারতেন না। তাই ছেলে তরণী দলুই তাঁকে নিয়ে ভোট দিতে যান। কিন্তু অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তরণীকে বুথের ভিতরে ঢুকতে দেননি এবং পূর্ণচন্দ্রকে একাই যেতে বলেন। এই নিয়ে কিছুক্ষণ কথাকাটাকাটি হয়। তারপর পূর্ণচন্দ্র একাই বুথে ঢোকেন।

ভোট দিয়ে বেরোনোর সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। বাইরে দাঁড়িয়ে থাকা তরণী তখন জওয়ানদের অনুরোধ করেন তাঁকে ভিতরে যেতে দেওয়ার জন্য। কিন্তু তাঁরা তাতে রাজি হননি। অভিযোগ অনুযায়ী, একসময় এক জওয়ান তাঁকে ধাক্কা দিলে তিনি পড়ে যান এবং জ্ঞান হারান।

এরপর দ্রুত তাঁকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মনে করা হচ্ছে, পড়ে যাওয়ার পর হার্ট অ্যাটাকেই তাঁর মৃত্যু হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন এবং ঘটনার সঙ্গে শীতলখুচির তুলনা করেছেন। নির্বাচন কমিশন এই ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

ঘটনার খবর পেয়ে হসপিটালে যান বিধায়ক সমীর পাঁজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *