পূর্ব মেদিনীপুরে ভোট গণনার আগে পুলিশ নিরাপত্তা জোরকদমে করা হচ্ছে

জিরো নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : ৪ঠা মে ভোট গণনার আগে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ নিরাপত্তা জোরদার করা হচ্ছে। জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিতভাবে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ করা হচ্ছে। এর পাশাপাশি কনফিডেন্স বিল্ডিং মেজার এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে পুলিশ ও বাহিনী।

এই রুট মার্চের ফলে এলাকায় নিরাপত্তায় সাধারণ মানুষের মধ্যে ভরসা ও স্বস্তির অনুভূতি বাড়ছে।

সিবিএম কর্মসূচির মাধ্যমে পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছে, তাদের সমস্যা, অভিযোগ ও মতামত শুনছে।

সব মিলিয়ে, ভোট গণনার আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *