নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ আজ ১লা মে ,ঐতিহাসিক আন্তর্জাতিক শ্রমিক দিবস l সারা বিশ্বে প্রতিটি দেশে প্রতিটি রাজ্যে প্রতিটি এলাকায় প্রান্তে প্রত্যন্তে গভীর মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে l প্রতিবছরই এই দিনটি আসে প্রতিবছরই সারা বিশ্বের মেহনতি শ্রমিক শ্রেণী অঙ্গীকারবদ্ধ হয়, শপথ নেয় দেশে দেশে সরকারগুলো শ্রমিক স্বার্থ বিরোধী যে আইন প্রণয়ন করছে তার বিরুদ্ধে আন্দোলন করে তুলতে l শ্রমিকদের বহু কষ্টার্জিত আইন বাতিল করে শ্রমিকদের অধিকারকে তারা ছিনিয়ে নিচ্ছে ,তার বিরুদ্ধে আগামী দিনের আন্দোলন শক্তিশালী করার জন্য শ্রমিক শ্রেণী অঙ্গীকারবদ্ধ হয়l ভারতবর্ষে একমাত্র যথার্থ বিপ্লবী শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি নেতৃত্বে সারা ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় যথাযোগ্য মর্যাদায় ১লা মে শ্রমিক দিবস পালিত হচ্ছে l
তারই ধারা পথে হাওড়া গ্রামীণ জেলা এআইইউটিইউসি শ্রমিক সংগঠনের উদ্যোগে উলুবেড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় মে দিবস উদযাপিত হয় l এখানে শ্রমিকদের বহু সংগ্রামের প্রতীক রক্ত পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয় l রক্ত পতাকা উত্তোলন করেন হাওড়া গ্রামীণ জেলার সভাপতি কমরেড তরুণ পাত্র। এরপর শহীদ বেদীতে মাল্য দান হাওড়া গ্রামীণ জেলার সম্পাদক কমরেড নিখিল বেরা সহ উপস্থিত সমস্ত শ্রমিক বন্ধুরা। সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন হাওড়া গ্রামীণ জেলার কোষাধ্যক্ষ কমরেড শ্যামল মাইতি। এছাড়াও বক্তব্য রাখেন হাওড়া গ্রামীণ জেলার সম্পাদক নিখিল বেরা। এই সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন- এই শ্রমিক সংগঠনের নেতৃত্বে বিভিন্ন সেক্টরে শ্রমিকদের বিভিন্ন দাবী নিয়ে লড়াইয়ের যে আন্দোলন চলছে, সেই আন্দোলন গুলির ইপ্সীত লক্ষ্যে পৌঁছে দেওয়ার সাথে সাথে আগামী দিনে শ্রমিক শ্রেণীর নিজস্ব রাষ্ট্র ‘সমাজতান্ত্রিক রাষ্ট্র’ গঠনের সংগ্রামের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।

