উদয়নারায়নপুরে দিলীপ ঘোষের রোড শো

Uncategorized জিরো নিউজ ডেভলপমেন্ট নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ উদয়নারায়নপুর বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী প্রভাকর পন্ডিত-এর সমর্থনে রোড শো করলেন বিজেপির বিশিষ্ট নেতা দিলীপ ঘোষ।

রাস্তার দু’ধারে ভিড় জমায় অসংখ্য মানুষ। দলীয় পতাকা, স্লোগান এবং উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দিলীপ ঘোষ খোলা গাড়িতে করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন এবং সাধারণ মানুষের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এ সময় তিনি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং প্রভাকর পন্ডিতকে জয়ী করার আহ্বান জানান। স্থানীয় মানুষও তাকে অভ্যর্থনা জানায়।

এই রোড শো বিজেপির নির্বাচনী প্রচারে নতুন উদ্দীপনা যোগ করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *