উদয়নারায়নপুর খিলা অঞ্চলে জনসংযোগ করলেন সিপিআইএম প্রার্থী ষষ্ঠী মাজী

Uncategorized জিরো নিউজ ডেভলপমেন্ট নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ খিলা পঞ্চায়েত এলাকায় নির্বাচনী জনসংযোগ করলেন উদয়নারায়নপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ষষ্ঠী মাজী। তিনি দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। সাধারণ মানুষের সমস্যা শোনেন এবং সেগুলির সমাধানের আশ্বাস দেন।এই জনসংযোগ কর্মসূচিতে এলাকার মানুষের মধ্যেও যথেষ্ট সাড়া দেখা যায়। অনেকেই এগিয়ে এসে প্রার্থীর সঙ্গে কথা বলেন এবং তাঁকে স্বাগত জানান। আগামী দিনে উন্নয়নের লক্ষ্যে তিনি সবার সমর্থন ও আশীর্বাদ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *