মানবতার অনন্য নজির সৃষ্টি করে চলেছেন উচ্চ শিক্ষার্থী

Uncategorized জিরো নিউজ ডেভলপমেন্ট নিউজ তৎকাল নিউজ

নিজস্ব সংবাদদাতা,আর এন বিঃ হাওড়া গ্রামীন জেলার আমতা দুই ব্লকের আমতা বিধানসভার জয়পুর থানার অমরাগড়ি জিপির বাসিন্দা। দরিদ্র দিন মজুর পরিযায়ী শ্রমিক পরিবারের সদস্যা ,ইসলামী ঘরানায় বড়ো হয়ে ওঠা। নিকট আত্মীয় স্বজন ও এক শ্রেনীর প্রতিবেশীদের নিদারুন,নিষ্ঠুর,নির্মম অন্যায় ,অত্যাচার, অবিচার ,অনাচার ও মিথ্যা মামলায় জর্জরিত পরিবারের সদস্যরা ,আত্ম রক্ষার জন্য কেউ এক বছর তো কোউ ছয়,আট মাস আত্ম গোপনে থাকেন আইনি আশ্রয়ের অপেক্ষায় ।এমনি করুন পরিবেশ পরিস্হিতিতে এলাকার এক উচ্চ বিদ্যালয় থেকে ভালো নাম্বার নিয়ে অষ্টম শ্রেনী উর্ত্তীন হয় শিক্ষার্থী।তারপর পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার রঘুনাথপুর বালিচক মা ঙ্গান্নামা আশ্রম খৃষ্টান হোস্টেলে থেকে বালিচক গার্লস হাই স্কুল থেকে নবম শ্রেনীতে ভর্তী হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে ঝাড়গ্রাম জেলার আদিবাসী জনজাতী জনগোষ্ঠির দুই নাবালিকার বাল্য বিবাহ প্রতিরোধ করে নিজের টিফিন খরচ বাঁচিয়ে শিক্ষা,অন্ন্য,বস্ত্র সহায়তা করা ও পরিবারের সদস্যদের নিয়ে আরো সহায়তা করা,ডেবরা ব্লক ও বিধানসভার ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহা বিদ্যালয়ে বিএ দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিষ্টার পরীক্ষার আগে ঝাড়গ্রাম জেলার আর এক আদিবাসী জনজাতী জনগোষ্ঠির এক নাবালিকার বাল্য বিবাহ প্রতিরোধ করা,বণ্য প্রাণের রক্ষাকরা,নিজের টিফিন খরচ বাঁচিয়ে বৃক্ষ রোপন ,বৃক্ষ বিতরণ ,প্রকৃতি ও পরিবেশ রক্ষা করতে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে, প্রায় শিক্ষা সামগ্রী বিতরন শিক্ষার্থীদের পঠনপাঠনে উৎসাহিত করতে,সম্প্রতি এক প্রতিবেশী কাকু কন্যা দায়গ্রস্হ ,তার কন্যার বিবাহে নিজের টিফিন খরচ থেকে বিশেষ দায়দ্বায়ীত্ব নিয়ে নিজে ও পরিবারের সদস্যদের নিয়ে সহায়তায় হাত বাড়িয়ে দিলেন। তাঁকে সমাজের বহু বিশিষ্ঠ জন কুর্নীশ জানান ও কি কেন্দ্র, কি রাজ্য সরকারের পুরষ্কার ,আর্থীক সহায়তা করার দাবি করেন ।তাঁর অসামান্য অবদান অব্যাহত রাখতে,পঠনপাঠন সচল রাখতে সকলের সহায়তার জন্য আহ্বান জানান পশ্চিমবঙ্গ বাই সাইকেল ট্যুরীষ্ট এ্যাসোসিয়েশন এর দলনেতা সৌরভ রায়,নিম্ন দামোদর বণ্যা প্রতিরোধ কমিটির আহ্বায়ক সনৎ মাল ,অগ্রগতির সম্পাদক অতনু মণ্ডল,চিরনবীন এর সাধারন সম্পাদক তন্ময় সাউ,ব্রাদার মার্কুশ টপ্পো,সিষ্টার মার্সেলিনা,জয়া,কির্ত্তানিয়া ,তুলশিবেড়ীয়া দরগা শরীফের পীর রফিকুল ইসলাম খান,পারের সম্পাদক রঘুনাথ কোঁড়া সহ আরো অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *