উদয়নারায়নপুর ভবানীপুর বিধি চন্দ্রপুর অঞ্চলে নির্বাচনী পথসভা করলেন সমীর পাঁজা

Uncategorized জিরো নিউজ ডেভলপমেন্ট নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রে ভবানীপুর বিধিচন্দ্রপুর অঞ্চলে নির্বাচনী পথসভা হলো। এই সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সমীর পাঁজা।সভাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দূরদূরান্ত থেকে বহু মানুষ এই পথসভায় অংশ নিতে আসেন। সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল। সাধারণ মানুষ সভায় যোগ দিয়ে বিধায়কের বক্তব্য শোনেন।সমীর পাঁজা তাঁর বক্তব্যে এলাকার উন্নয়ন, মানুষের সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং সকলকে একসাথে থেকে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।এই পথসভা প্রমাণ করে যে এলাকায় মানুষের মধ্যে উৎসাহ অনেক বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *