ডোমজুড় বিধানসভা কেন্দ্রে অভিষেকের সভায় উপচে পড়া ভিড়

জিরো নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : জগৎবল্লভপুর ও ডোমজুড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে আজ জোরকদমে নির্বাচনী প্রচার করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাকে ঘিরে মানুষের ভিড় দেখা যায়।

সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার আবেগ, সম্মান ও ভালোবাসা নিয়ে যারা ছিনিমিনি খেলছে, যারা বাংলা মা’কে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, তাদের জবাব দিতে হবে বাংলার জনগণের আদালতে।” তিনি আরও বলেন, প্রাচীন ও ঐতিহ্যবাহী হাওড়া শহরের মাটি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি। এই মাটির সঙ্গে তৃণমূল কংগ্রেসের আত্মিক সম্পর্ক অটুট বন্ধনে আবদ্ধ।

তিনি জনসাধারণের উদ্দেশে বলেন, আজকের জনসভায় উপস্থিত অগণিত মানুষের আশীর্বাদ, দোয়া ও ভালোবাসায় তিনি পরিপূর্ণ।

সভা জুড়ে সমর্থকদের মধ্যে ছিল প্রবল উৎসাহ । দলীয় পতাকা, স্লোগান এবং উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আগামী ২৯ এপ্রিলের নির্বাচনের কথা উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে আহ্বান জানান, জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের মা-মাটি-মানুষের প্রার্থী সুবীর চ্যাটার্জি এবং ডোমজুড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী তাপস মাইতিকে জোড়াফুল প্রতীকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়ী করতে।

সব মিলিয়ে, এই জনসভা দুই বিধানসভা এলাকাতেই নির্বাচনী লড়াইকে আরও জোরদার করে তুলেছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শক্তিশালী উপস্থিতির ইঙ্গিত দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *