আগামীকাল ডোম জুড়ে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনসভা ঘিরে এলাকায় উত্তেজনা তুঙ্গে

জিরো নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আগামীকাল জগৎবল্লভপুর বিধানসভা এলাকায় বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরদার প্রস্তুতি।

ডোমজুড়ের নীলাঞ্জনা পার্ক সংলগ্ন মাঠে আগামীকাল দুপুর ১টায় অনুষ্ঠিত হবে এই জনসভা। এই সভাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে মিছিল করে মানুষের উপস্থিতি নিশ্চিত করতে ইতিমধ্যেই সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ।

এলাকার সাধারণ মানুষের সমস্যা, উন্নয়ন ও আগামী দিনের কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সব মিলিয়ে, আগামীকালের এই সভাকে ঘিরে জগৎবল্লভপুর-ডোমজুড় জুড়ে তৈরি হয়েছে উৎসবের পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *