হাওড়ার ঘনশ্যাম চকে পীরে কামেল শাহ্ সূফী সাধক বহু ভাষাবিদ তাত্ত্বিক বিশ্লেষক হজরত সেখ মহম্মদ জহুরুল হক চিশতীয়া কাদেরীয়া তরিকার ঘরানার উরুশ মোবারক ও শিন্নি সালামত হলো

জিরো নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ রাজ্যের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের হজরত কোরবান শাহ্ ওলী আউলিয়ার বংশধর তদানীন্তন হুগলি জেলার খানাকুল থানার রামচন্দ্রপুরের বাবা তার পরবর্তী সময়ে বংশধর হাওড়া জেলার আমতা থানার অমরাগড়ি জিপির দক্ষিণ অমরাগড়ি তার পরবর্তী সময়ে বর্তমানে জয়পুর থানার ঘনশ্যাম চক ওস্তাদ জী পাড়ায় ঘনশ্যাম চক খানকাহ পাক কুল মোশায়খানে তরিকতের জুমলা পীরের আস্তানার তদ্বীয় খলিফা মেজলা শাহজাদা গদ্দীনশীন পীরে কামেল শাহ্ সূফী সাধক বহু ভাষাবিদ তাত্ত্বিক বিশ্লেষক হজরত সেখ মহম্মদ জহুরুল হক চিশতী কাদেরীর বাৎসরিক উরুশ মোবারক শিন্নি সালামত অনুষ্ঠিত হয়। ধর্ম গ্রন্থ থেকে আলোচনা, বিশেষ দোওয়ার মজলিস অনুষ্ঠিত হয়, সকলের সুখ, শান্তি,সুস্থতা, মঙ্গল, সমৃদ্ধি কামনা করে জাতীয় ঐক্য সংহতি সম্পৃতি সৌভ্রাতৃত্ব সেবা কর্মের উপর গুরুত্বারোপ করেন সেবাদাতা পৌত্রী সিরাজাম মনিরা পরিচালনা করেন হুজুরের একমাত্র পুত্র পীরজাদা সেখ রফিকুল ওয়াহেদ মহম্মদ সহিদুল হক। সেবাদাতা পৌত্র জনাব সেখ রেজাউল ওয়াহেদ মহম্মদ মনিরুল হক বলেন উপস্থিত সকলকে শিন্নি ও তাবারুক দেওয়া হয়। বিভিন্ন স্থানের ভক্ত মুরিদান মেহমান ও দর্শনার্থীরা আসেন এদিন ,এছাড়াও সারা বছর জুড়ে ভক্তরা পীরের আস্তানায়, মাজার জিয়ারত করতে আসেন বলে জানান সেবাদাতা পুত্রবধূ আম্বিয়া বেগম। তার কিছু চিত্র তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *