খিলা গ্ৰাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করলেন বিধায়ক সমীর পাঁজা

জিরো নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : উদয়নারায়নপুর বিধানসভা কেন্দ্র খিলা গ্ৰাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ হলো। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর পাঁজা। এলাকার মানুষ তাঁকে ফুলের মালা ও পুষ্পবৃষ্টির মাধ্যমে আন্তরিকভাবে স্বাগত জানান।এই জনসংযোগে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় হয়, দেখা যায় মানুষের চোখে বিশ্বাস। এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন। এবং ওনার কাছে একটাই বার্তা স্পষ্ট হয়েছে, ‘ মানুষের হৃদয় আজও তৃণমূল কংগ্রেসের সাথেই আছে।’মানুষের উচ্ছ্বাস ও ভালোবাসায় আপ্লুত হয়ে তিনি বলেন, “এই ভালোবাসাই আমাদের আসল শক্তি। এই জন সমর্থনই আমাদের প্রেরণা। বাংলা বিরোধী শক্তি যতই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করুক না কেন, খিলার মা ভাই বোনেরা স্পষ্ট ভাবে জানেন, কে তাদের দাঁড়ায়, কে তাদের অধিকার রক্ষা করে।”

আসন্ন বিধানসভা নির্বাচনে আগামী ২৯শে এপ্রিল সকলকে জোড়াফুল প্রতীকে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *