উদয়নারায়নপুর কুড়চি গ্রাম পঞ্চায়েতে নির্বাচনী প্রচার সারলেন সমীর পাঁজা

জিরো নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : উদয়নারায়নপুর কুড়চি শিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে গনদেবতার কাছে পদযাত্রার মাধ্যমে জনসংযোগে করলেন বিধায়ক সমীর পাঁজা মহাশয়। পদযাত্রায় তিনি এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন।

স্থানীয় বাসিন্দারা তাঁকে ফুলের মালা ও পুষ্পবৃষ্টির মাধ্যমে আন্তরিকভাবে স্বাগত জানান। এই জনসংযোগে এলাকাবাসীর উৎসাহ চোখে পড়ার মতো।

তিনি সকলের কাছে এই আবেদন জানান, আগামী ২৯ এপ্রিলের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে তাকে বিপুল ভোটে জয়ী করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *