হাওড়ায় নির্বাচন কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো সাইকেল র‍্যালি

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে হাওড়ায় নির্বাচন কমিশনের উদ্যোগে একটি সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। এই র‍্যালির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা এবং সুষ্ঠুভাবে ভোট দেওয়ার। এই র‍্যালিতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের ডিজি মিডিয়া, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, হাওড়া জেলা নির্বাচনী আধিকারিক এবং হাওড়ার পুলিশ কমিশনারসহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। এই কর্মসূচির মাধ্যমে সকল ভোটারদের উদ্দেশ্যে আবেদন জানানো হয়, যাতে তারা নির্দিষ্ট দিনে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার ব্যবহার করেন। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *