রামনবমী উপলক্ষে উদয়নারায়ণপুর গজা ইটারাই রামরাজাতলায় চলছে জোরকদমে প্রস্তুতি

জিরো নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : উদয়নারায়ণপুরের গজা ইটারাই রামরাজাতলায় রাম নবমী উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে । প্রতি বছরের মতো এবারও ভক্তদের উৎসাহ ও উচ্ছাস রয়েছে।

রাম নবমী উপলক্ষে তিনদিন ব্যাপী মিলন মেলার আয়োজন করা হয়েছে। রয়েছে হরিনাম সংকীর্তন ও বিচিত্রানুষ্টান ইত্যাদি।এই মেলাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে মণ্ডপ সাজানো, আলোকসজ্জা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই মেলা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক মিলনক্ষেত্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক দর্শনার্থীদের ভিড় হয় রামরাজাতলা চত্বরে।

রাম নবমীকে কেন্দ্র করে গজা ইটারাই এলাকায় উৎসবের আমেজ এখন তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *