আমতা বিধানসভার থলিয়া গ্ৰাম পঞ্চায়েতে তপসিলির সংলাপে অংশ নেন বিধায়ক সুকান্ত পাল

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : তপশিলি জাতি ও তপশিলি জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়নই মা-মাটি-মানুষের সরকারের লক্ষ্য। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নমূলক প্রকল্প ও পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

এই লক্ষ্যকে সামনে রেখে ‘তপশিলির সংলাপ’ কর্মসূচির মাধ্যমে তপশিলি জাতি ও জনজাতি সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সরকারের কাজের খতিয়ান।

আজ আমতা বিধানসভার থলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচিতে অংশ নেন বিধায়ক সুকান্ত পাল মহাশয়। তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাঁদের অভাব ও চাহিদার কথা শোনেন এবং সরকারি প্রকল্পগুলির সুবিধা কীভাবে পাওয়া যাবে সে বিষয়ে জানান।

এই কর্মসূচিকে ঘিরে এলাকার মানুষজনের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *