নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ ঘোষণা করা হলো বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা।হাওড়া জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে আসন্ন নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এতে শাসক দল তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট ও বিজেপি সব দলই নিজেদের সংগঠন করতে মাঠে নেমেছে।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উদয়নারায়ণপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সমীর কুমার পাঁজাকে। আমতা বিধানসভা কেন্দ্রে নির্বাচিত করা হয়েছে সুকান্ত পালকে। উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিমল দাস। শ্যামপুর কেন্দ্রে দল মনোনয়ন দিয়েছে নদে বাসি জানাকে। অন্যদিকে গোঘাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ডক্টর নির্মল মাঝি। এছাড়াও জগৎবল্লভপুর কেন্দ্রে সুবীর চ্যাটার্জী এবং হরিপাল কেন্দ্রে ডাক্তার করবী মান্নাকে প্রার্থী করা হয়েছে। উলুবেড়িয়া দক্ষিণে পুলক রায়কে প্রার্থী হিসেবে নির্বাচন হয়েছেন।বামফ্রন্টও প্রথম দফায় তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। উলুবেড়িয়া উত্তরে প্রার্থী করা হয়েছে অশোক দলুইকে। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে আমরুল ইসলাম খানকে। আমতা কেন্দ্রে বামেদের প্রার্থী জসিমুদ্দিন মল্লিক। উদয়নারায়ণপুরে প্রার্থী করা হয়েছে ষষ্ঠী মাঝিকে এবং ডোমজুড়ে লড়বেন দুলু দাস।অন্যদিকে বিজেপিও প্রথম দফায় তাদের প্রার্থী ঘোষণা করেছে। আমতা কেন্দ্রে প্রার্থী অমিত সামন্ত। হাওড়া উত্তর কেন্দ্রে লড়বেন উমেশ রায়। শিবপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রুদ্রনীল ঘোষকে। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে প্রার্থী স্বামী মঙ্গলানন্দপুরি মহারাজ।

