অন্তর্বর্তী বাজেটে ভাতা বৃদ্ধি, তবু ক্ষুব্ধ আশা কর্মীরা

তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : ভাতা নয়, বেতন এই দাবিতেই অনড় আশা কর্মীরা। রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে মাসিক ভাতা এক হাজার টাকা বৃদ্ধির ঘোষণা এলেও তাতে খুশি নন রাজ্যের আশা কর্মীরা। বিধানসভা ভোটের মুখে এই ঘোষণাকে সরকার আশাকর্মীদের জন্য বড় প্রাপ্তি বলে তুলে ধরলেও বাস্তবে ক্ষোভ আরও বেড়েছে বলেই জানাচ্ছেন আন্দোলনকারীরা।
রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট বক্তৃতায় জানান, আগামী ১ এপ্রিল থেকে রাজ্যের আশা কর্মীদের মাসিক ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হবে। সরকারের দাবি, এতে স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত তৃণমূল স্তরের কর্মীদের আর্থিক সুরাহা কিছুটা হলেও হবে। কিন্তু আশা কর্মীদের বক্তব্য, এই বৃদ্ধি তাঁদের দীর্ঘদিনের দাবির তুলনায় অত্যন্ত সামান্য।
আন্দোলনরত আশা কর্মীদের স্পষ্ট দাবি, তাঁরা ভাতা নয়, স্থায়ী বেতন চান। মাসে ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন এবং কর্মী হিসেবে স্বীকৃতিই তাঁদের মূল দাবি। তাঁদের অভিযোগ, দিনের পর দিন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবার কাজ করলেও এখনও তাঁদের স্বেচ্ছাসেবক হিসেবে দেখা হয়, যার ফলে সামাজিক সুরক্ষা ও কর্মীসুবিধা থেকে তাঁরা বঞ্চিত।
এই দাবিতেই শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভে বসেন বহু আশা কর্মী। আন্দোলনকারীদের বক্তব্য, ভোটের আগে সাময়িক ভাতা বাড়িয়ে তাঁদের দাবিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু সরকার যদি স্থায়ী সমাধানের পথে না হাঁটে, তাহলে আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
বাজেট ঘোষণা ও আন্দোলনের এই টানাপোড়েনে আশা কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *