পাঁচারুল উত্তর হরিশপুরে শুরু ঐতিহ্যবাহী ৭ দিনব্যাপী ভীম মেলা, উৎসবে মেতে উঠল গোটা এলাকা

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : পাঁচারুল উত্তর হরিশপুর এলাকার অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় বার্ষিক অনুষ্ঠান হলো নেতাজি সংঘের উদ্যোগে আয়োজিত ভীম মেলা। প্রতি বছরের ন্যায় এবারও নিয়মিতভাবে এই মেলার আয়োজন করা হয়েছে, ৭ দিন ব্যাপী এই অনুষ্ঠানটি হয়।এই মেলায় বিভিন্ন ধরনের দোকান, খেলনা, খাবারের স্টলের ব্যবস্থা থাকে। শিশু থেকে শুরু করে বড়োরা সব বয়সের মানুষের উপস্থিতিতে মেলাপ্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে। এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, মেধাবী ছাত্র ছাত্রীদের স্কুল সামগ্রী প্রদান, হরিনাম এবং নানা সামাজিক কার্যক্রমও মেলার আকর্ষণ বাড়িয়ে তোলে।মেলাকে ঘিরে এলাকাবাসী ও আশেপাশের বহু মানুষের ভিড় জমে। সকলেই মেলার আনন্দে মেতে ওঠে। এটি এলাকার সামাজিক ঐক্য ও সংস্কৃতির প্রতীক হিসেবেও পরিচিত। নেতাজি সংঘের সদস্যদের উদ্যোগ ও সহযোগিতায় এই মেলা প্রতি বছর আরও সুন্দরভাবে আয়োজিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *