মিথ্যে মামলার অভিযোগে নন্দীগ্রামে বিজেপির মিছিল,নেতৃত্বে শুভেন্দু অধিকারী

তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা,আরএনবি: দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলায় ফাঁসানো ও পুলিশি হয়রানির অভিযোগ তুলে নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল করল বিজেপি।মঙ্গলবার এই মিছিলে নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।নন্দীগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে জানকীনাথ মন্দির পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়।বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নন্দীগ্রাম মণ্ডল সভাপতির ভাইকে বেআইনিভাবে গ্রেফতার করেছে পুলিশ।শুধু তাই নয়,তাঁর পরিবারের সদস্যদেরও হেনস্থা করা হয়েছে বলে দাবি বিজেপির।এই ঘটনার প্রতিবাদেই এদিন রাস্তায় নামে গেরুয়া শিবির।মিছিল শেষে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থানার চত্বরে প্রবেশ করেন।সেখানে তিনি পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন এবং দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা ও হয়রানি বন্ধ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।এদিন ধৃত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদেরও নিজের সঙ্গে থানায় নিয়ে আসেন বিরোধী দলনেতা। তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। পুরো ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *