২০২৬ – এর আগে নতুন রাজনৈতিক দল, দলের ঘোষণা হুমায়ুন কবীরের

Uncategorized ডেভলপমেন্ট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক দল তৈরি করছেন তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’। মুর্শিদাবাদের মির্জাপুরে মোড়ে দুপুর ১ টায় জনসভা করে তিনি দলের ঘোষণা করলেন।

হুমায়ুন কবীর বলেছেন, তৃণমূল ও বিজেপি বিরোধী সকলের জন্য এই জনতা উন্নয়ন পার্টির দরজা খোলা থাকবে। দল ঘোষণার সভায় লাখ লাখ মানুষের জমায়েত হবে বলেও দাবি করেছে তিনি। মূল মঞ্চে থাকবেন প্রায় ৯০ জন নেতা-কর্মী, সঙ্গে থাকবেন ভিআইপি-রাও। তিনি দাবি করেছেন, রাজ্যজুড়ে দ্রুত কমিটি গড়া হবে এবং ২০২৬ সালের নির্বাচনে অন্তত ৯০টি আসনে জয়ের লক্ষ্য নিয়ে লড়বে তাঁর দল। সরকার গঠনে এই দল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তাঁর দাবি। এখন দেখার, বাস্তবে এই দাবি কতটা সত্যি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *