নদীয়ার শান্তিপুরে গুরুত্বপূর্ণ নথি ধ্বংসের অভিযোগ ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা, আরএনবি: নদীয়ার শান্তিপুরে প্রকাশ্যে আধার কার্ড ও একাধিক গুরুত্বপূর্ণ নথি পোড়ানোর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।শান্তিপুরের হাট খোলা পাড়ায় বস্তাবন্দী অবস্থায় একের পর এক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পুড়িয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়দের দাবি,একটি বস্তায় ভরে রাখা বহু কাগজ আগুনে পোড়ানো হচ্ছিল। সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দাবি করেন,সেগুলি নাকি […]

Continue Reading

প্রোটোকল না রাজনীতি শাহের সফর নিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকায় প্রশ্ন

নিজস্ব সংবাদদাতা,আরএনবি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক বঙ্গ সফর ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ,এই সফরের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটোকল মানেননি এবং ইচ্ছাকৃতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে উপেক্ষা করেছেন।বিজেপির ভাষায়,এটি কেন্দ্রের এক শীর্ষ মন্ত্রীকে“চরম অপমান”করার সামিল। বিজেপির দাবি,একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এলে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বা সরকারি স্তরে সমন্বয় প্রত্যাশিত।কিন্তু সেই রীতি মানা […]

Continue Reading

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ নরেন্দ্র মোদীর

নিজস্ব সংবাদদাতা,আরএনবি : আজ ২৫ ডিসেম্বর, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতীয় রাজনীতির অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী।এই বিশেষ দিনে তাঁকে গভীর শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দ্রৌপদী মুর্মু।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে একটি বার্তায় অটলবিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসনের ক্ষেত্রে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। […]

Continue Reading

বড়দিনের আগেই ইসরোর বড়ো সাফল্য, ভারতীয় রকেটে মহাকাশে পাড়ি মার্কিন ভারী স্যাটেলাইট

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : বড়দিনের আগের সকালে মহাকাশ গবেষণায় বড়ো সাফল্য পেল ইসরো। বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ভারতের এলভিএম৩-এম৬ রকেট (বাহুবলী) সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এই রকেটের মাধ্যমেই প্রায় ৬ হাজার কেজি ওজনের মার্কিন সংস্থা এএসটি স্পেসমোবাইলের কমিউনিকেশন স্যাটেলাইট ‘ব্লু বার্ড ৬’ মহাকাশে পাঠানো হয়। নির্ধারিত সময়ের থেকে ৯০ সেকেন্ড দেরিতে […]

Continue Reading

উলুবেড়িয়া জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, কনটেনারের ধাক্কায় প্রাণ গেল এক জনের

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : উলুবেড়িয়ায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। বুধবার গ্রামীণ হাওড়ার রাজাপুর থানার অন্তর্গত বেলতলা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। কোলাঘাটমুখী লেন দিয়ে যাওয়ার সময় একটি লরি যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎই দাঁড়িয়ে পড়ে। ঠিক সেই সময় পিছন থেকে আসা একটি পাথর বোঝাই লরি দাঁড়িয়ে যায়। এরপর আরও পিছন থেকে […]

Continue Reading

গ্রামীণ হাওড়ায় প্রাচীন মনসা মন্দিরে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার অন্তর্গত আহমদ গ্রাম পঞ্চায়েতের পাইকবার গ্রামে মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে পাইকবার গ্রামের প্রাচীন মনসা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।বুধবার ভোরে স্থানীয় বাসিন্দারা প্রাতঃভ্রমণে বেরিয়ে মন্দিরের একাধিক তালা ভাঙা অবস্থায় দেখতে পান। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে এলাকায় […]

Continue Reading

আলিপুরদুয়ারের জাতীয় সড়কে প্রাণঘাতী সংঘর্ষে মৃত ১

নিজস্ব সংবাদদাতা,আরএনবি: আলিপুরদুয়ারে ফের মর্মান্তিক পথদুর্ঘটনার ঘটনা।পলাশবাড়ি এলাকায় জাতীয় সড়কে একটি গাড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল গাড়ির চালকের।গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি চালকের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার ও ফালাকাটার মাঝামাঝি পলাশবাড়ি এলাকায় জাতীয় সড়ক দিয়ে দ্রুতগতিতে আসছিল একটি গাড়ি।সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এর […]

Continue Reading

হুগলির ডানকুনিতে অস্তিত্বহীন ভোটারের হদিশ,তিন বুথে অসঙ্গতির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা,আরএনবি: হুগলি জেলার ডানকুনিতে ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্য।ডানকুনির একাধিক বুথে অস্তিত্বহীন ও অসঙ্গতিপূর্ণ ভোটারের সন্ধান মিলেছে বলে অভিযোগ।প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে,মোট তিনটি বুথে বিপুল সংখ্যক ভোটারের তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে।বিষয়টি খতিয়ে দেখতে শুনানির জন্য ৩০০ জনেরও বেশি ভোটারকে ডাকার প্রস্তুতি নেওয়া হয়েছে।সূত্রের খবর, ডানকুনির ২৭৭ নম্বর বুথে সবচেয়ে বেশি অসঙ্গতি ধরা পড়েছে।এই বুথে ১১৭ […]

Continue Reading

হাওড়ার বালি নিমতলায় নিবেদিতা সেতুর নিচে ভোররাতে ভয়াবহ আগুন, চারটি দোকান পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : হাওড়ার বালি নিমতলায় নিবেদিতা সেতুর নিচে ভোররাতে ভয়াবহ আগুন লাগে। আগুনে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের পাশে একটি বস্তি থাকায় আতঙ্কে এলাকাবাসী বাইরে বেরিয়ে আসেন। দোকানের ভেতরে থাকা […]

Continue Reading

অক্সিজেন সিলিন্ডার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড,আশঙ্কায় স্থানীয়রা

নিজস্ব সংবাদদাতা,আরএনবি:কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড।এবারের ঘটনা কাঁকুড়গাছির।মাঝরাতে কাঁকুড়গাছি এলাকায় অক্সিজেন সিলিন্ডার মজুত থাকা একটি গোডাউনে ভয়াবহ আগুন লাগে। শনিবার গভীর রাতে প্রায় দু’টো নাগাদ ওই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।আশেপাশে থাকা আরও কয়েকটি গোডাউনও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে দমকল বিভাগের মোট ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।এবং আগুন নেভাতে শুরু করে। দমকল সূত্রে জানা গিয়েছে,প্রথমে […]

Continue Reading