ঘরে ঘরে ঘুরে ঘুরে জনসংযোগে জোরদার প্রচার করেছেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী আশুতোষ চ্যাট্টার্জী

জিরো নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ ভোটের দিন যতই আগিয়ে আসছে ততই রাজনৈতিক দলের প্রচার, জনসংযোগ, মিছিল,মিটিং সভা,সমাবেশ, বিশেষ বৈঠক চলছে।যেযার মতো করে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সর্বত্র জনসংযোগে জোরদার ঝাঁপিয়ে পড়ছে। একদিকে উন্নয়ন ও কল্যাণ কর্মযজ্ঞ কে সামনে রেখে, বঞ্চনা, লাঞ্ছনা, ঘৃণা, বিভেদ, মিথ্যা মামলা মোকদ্দমা দায়ের করে বিচারের আওতায় এনে জড়িয়ে দেওয়া, লুট,খুন, ধর্ষণ, তোলাবাজি,ফলাও প্রতিশ্রুতি দিয়ে নিজের দলের প্রার্থীদের বৈতরণী পার করার আহ্বান জানিয়ে ভোটার দের দৃষ্টি আকর্ষণ চলছে। ভাষা সন্ত্রাস, সম্প্রদায়ে সম্প্রদায়ে, বিভেদ, বিভাজন সৃষ্টি করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার মরিয়া চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। কেউ শান্তি পূর্ণ ভাবে তো আবার কেউ ভাষার মার পেচ করে প্রচার করছে তাদের নিজেদের নির্বাচনী ইশতেহার কে সামনে রেখে আপামর জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে। ভোট আসে,ভাট বৈতরণী পার হয় এক শ্রেণীর মানুষ ও এলাকার পর এলাকায় গিয়ে তাকালে দেখা ও বোঝা যায় উন্নয়ন ও কল্যাণ কর্মযজ্ঞ আছে সেখানে, তাদের নিজেদের,জন গোষ্ঠীর মধ্যে, ছিঁটে ফোঁটা লোক দেখানো লোক হাসানো গোছের,চলে স্বজন পোষন, কারসাজি।কি শহরের এলাকায় কি গ্রামীণ এলাকায় গিয়ে তাকালে দেখা ও বোঝা যাবে।কবে আর আমি, আমি, আমি নয় আমার সবাই হবো।সবার জন্য সবাই, সবাই মিলে মিশে একাকার হয়ে এগিয়ে যাবো দরিদ্র দিন মজুর পরিযায়ী শিল্পী,শ্রমিক, অসহায়, অসুস্থ,নিরাপরাধিদের পাশে আইনের ছাতা নিয়ে। কথা গুলো কানা ঘুষো চলছে বলে জানা যায়। ঘরে ঘরে ঘুরে ঘুরে জনসংযোগ করলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, প্রাক্তন ছাত্র,যুব নেতা জনপ্রিয় জননেতা আশুতোষ চ্যাট্টার্জী কলকাতার রাসবিহারী বিধানসভা নির্বাচনে তিনি ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কলকাতা পৌরসভার 89, নম্বর ওয়ার্ডের আমজনতার দৃষ্টি আকর্ষণ করে জনসংযোগ করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *