নিজস্ব সংবাদদাতা, আরএনবি:ফলহারিণী অমাবস্যার সকালে বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আন্তরিক ও সাক্ষাতে মুখ্যমন্ত্রী মিঠুন চক্রবর্তীর হাতে তারা মায়ের প্রতিকৃতি তুলে দেন।
বাংলার রাজনৈতিক ও সামাজিক পরিসরে মিঠুন চক্রবর্তীর অবদানকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুখ্যমন্ত্রী। বিজেপি সরকার গঠনের লক্ষ্যে মানুষের কাছে পৌঁছে যাওয়া, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার করা এবং দলীয় কর্মী-সমর্থকদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর নিরলস পরিশ্রম ও গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে বিশেষভাবে কুর্নিশ জানান শুভেন্দু অধিকারী।
ফলহারিণী অমাবস্যার শুভ দিনে তারা মায়ের আশীর্বাদকে সামনে রেখে এই সাক্ষাৎ আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

