জায়ান্ট স্ক্রিনে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখলেন উদয়নারায়নপুরের মানুষ

Uncategorized জিরো নিউজ ডেভলপমেন্ট নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : জায়ান্ট স্ক্রিনে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান উপভোগ করলেন উদয়নারায়নপুরের সাধারণ মানুষ।

উদয়নারায়নপুর বাসস্ট্যান্ড চত্বরে উদয়নারায়নপুর বিজেপির উদ্যোগে আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠানের। সকাল থেকেই বহু মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করেন। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও উৎসাহের সঙ্গে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠান দেখার জন্য।

জায়ান্ট স্ক্রিনে অনুষ্ঠান সম্প্রচার ঘিরে উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়।

অনুষ্ঠান চলাকালীন উপস্থিত মানুষজন করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে নতুন সরকারের প্রতি শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *