বর্ষা শুরু হলেও বাজারে নেই ইলিশ, চিন্তায় সাধারণ মানুষ

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা,আরএনবি: বর্ষা মানেই বাঙালির ইলিশের মরসুম। কিন্তু এ বছর বর্ষা শুরু হলেও বাজারে খুব কম পরিমাণে ইলিশ মাছের দেখা মিলছে না । ফলে সাধারণ মানুষের পাতে সেই ইলিশ মাছ পৌঁছায়নি।

বাজারে যে অল্প কিছু ইলিশ মিলছে, তার দামও অনেক বেশি। বিক্রেতাদের দাবি, সমুদ্রে পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ায় বাজারে সরবরাহ কম। আর সেই কারণেই দামও অনেক বেশি।

মাছপ্রেমীরা এখন অপেক্ষায় রয়েছেন, কবে বাজারে বেশি পরিমাণে ইলিশ আসবে এবং দাম কিছুটা কমবে। ততদিন পর্যন্ত বর্ষা এলেও বাঙালির পাতে ইলিশের স্বাদ যেন অধরাই থেকে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *