নিজস্ব সংবাদদাতা,আর এন বিঃ হাওড়া গ্রামীণ জেলার উদয় নারায়ণপুর ও আমতা, জয়পুর থানার বিভিন্ন এলাকায় মজা, কানা দামোদর নদের, জল নিকাশি খাল, বিল, ডোবা, ঝিল, হ্রদে পানা ও আগাছায় ভর্তি হয়ে আছে। বছরে এক থেকে দুই বার সাফ সাফাই করতে দেখা যেতো, কোন মনিটরিং ঠিক ঠাক না থাকায় বর্ষার মরশুমে ও বন্যার পাক মুহুর্তে সাফাই না করলে, না হলে সাপ,পোকা মাকড় ও বন্যার সময় নানা ধরনের সমস্যা দেখা দেয় তা কেবল ভুক্তভোগীরা ভালো মতো জানেন। এই সাফাই হয় গ্রাম পঞ্চায়েত,নয়তো সেচ দফতরের পক্ষ থেকে হতো। নতুন সরকারের জনপ্রতিনিধি ও বিভাগের আধিকারিক বর্গদের দৃষ্টি আকর্ষণ করেছেন,অবিলম্বে তদন্ত করে সাফাই করার জন্য নিম্ন দামোদর বন্যা প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক সনৎ কুমার মাল ও সেখ রফিকুল ওয়াহেদ মহম্মদ সহিদুল হক আমাদের প্রতিনিধির মাধ্যমে। এলাকায় গিয়ে দেখা গেল সেই চিত্র তুলে ধরা হয়েছে।

