নিজস্ব সংবাদদাতা, আরএনবি : হুগলি জেলায় আগামী ২০জুন তারকেশ্বরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর জনসভাকে ঘিরে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। এই সভার খবর যাতে তারকেশ্বরের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, সেই উদ্দেশ্যে বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণপত্র বিতরণ করা হচ্ছে।
সভাটি অনুষ্ঠিত হবে ২০ জুন, তারকেশ্বরের বৈদ্যপুর বাওনারপাড় মাঠে। সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বিজেপি কর্মী-সমর্থকেরাও প্রচার চালাচ্ছেন । এলাকার বিভিন্ন প্রান্তে গিয়ে সাধারণ মানুষের হাতে আমন্ত্রণপত্র তুলে দিচ্ছেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান।
তাই এলাকার মানুষকে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে।

