নিজস্ব সংবাদদাতা, আরএনবি:আজ বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় সাইকেল র্যালির আয়োজন করা হয়।
এই উপলক্ষে ভোরবেলায় নিউটাউনের ইসকন মন্দিরের সামনে থেকে ইকোপার্ক পর্যন্ত একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়। সেই র্যালিতে অংশগ্রহণ করেন দীলিপ ঘোষ । তাঁর সঙ্গে বহু যুবক-যুবতী, সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।
র্যালির মাধ্যমে স্বচ্ছ গ্রাম, সুরক্ষিত জলবায়ুর বার্তা তুলে ধরা হয়।

