নিজস্ব সংবাদদাতা, আরএনবি:পশ্চিমবঙ্গের সব সরকারি স্কুল শিক্ষা দফতরের রাজ্যের সমস্ত বিদ্যালয়ে পঠনপাঠন শুরু হওয়ার আগে এবার থেকে প্রার্থনার সময় বাধ্যতামূলকভাবে গাওয়া হবে ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’। স্কুল শিক্ষা দফতরের অধীনে থাকা সমস্ত বিদ্যালয়ে আগামী সোমবার থেকেই এই নিয়ম চালু হবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানিয়েছেন। তিনি বলেন, খুব শিগগিরই এ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে। বিধানসভা চত্বরে দাঁড়িয়ে শুভেন্দু জানান, নবান্নে গিয়েই তিনি এই নির্দেশিকা জারি করবেন।

